যুদ্ধোত্তর শহর

আকতার জাভেদ

যুদ্ধোত্তঠশহর (২০০৬ইং)

পুরো শহরটা অসময়ের বৃষ্টিতে একবার ভিজে গেছে। এই বিকেলে যুদ্ধোত্তঠএকটা ভাঙ্গা-à¦—à§œà¦¾à ¦° খেলা শুরু হলে মহাসড়কগুলৠ‹à¦° গর্তে গর্তে বেহাল কবিতা। কোথাও চুপচাপ, সাঁজোয়া যানের ক্লান্ত শরীর। কোথাও ভেঙ্গে যাওয়া পাটাতনে বিধ্বস্থ ট্যাংক - চেইনের পর চেইন উপড়ে পরা। কোথাও শত্রু বিমানের রেখে যাওয়া চুম্বন - কোথাও ক্লাস্টার বোমার আতিথেয়তা।

পোড়া যান আর পোড়া মানুষ
খোড়া বাড়ী আর যুদ্ধাহত ছোড়া
কোথাও উত্তপ্ত হচ্ছিলো অলি-গলি
কার্বন আর à¦®à¦¨à§‹à¦•à§à¦¸à¦¾à¦‡à¦¡à ‡ - এমন সময় বৃষ্টি এলো -

কেউ ভিজলো ? না, মনে হয়।

যন্ত্রদানব গুলো শীতল হতে হতে শুনি পতিত দেয়ালগুলো দাঁড়াতে শুরু করে। ভাবছি, à¦…à¦—à§à¦°à¦¹à¦¾à§Ÿà¦¨à§‡à ° বিকেলে এমন বৃষ্টি!

কেন? কেন এই মেঘহীন বৃষ্টি? কেন এই রক্ত বৃষ্টি?

চৌবাচ্চার উপর থকথকে রক্তের ভেসে থাকা, প্রস্তরযুঠশেষে যেন ভায়েলীন গণহত্যা। সাবলীল সব বৃষ্টি-ফোঁঠŸà¦¾ মহাসড়কের গলিত আলকাতরা ছোঁয়। ছুঁয়ে ছুঁয়ে তপ্ত মহাসড়কজুড়ৠধোঁয়া ওঠে। এক প্রস্থ ছেড়া দেহ নিয়ে ঠিক তখুনি শহরটা জাগতে শুরু করে - পথে পথে খেলা করে পুরোনো গ্রেনেড আর রাইফেলের নলে ফুঁ দিয়ে বাঁশি বাজাতে বাজাতে চলে যায় কোন এক জলপাই দল - একদল হানাদার ভাঙ্গা বিউগলে ক্রমাগত ছুঁয়ে দেয় নগ্ন দেহ, টুকরো পায়ের ক্রন্দন- গলিত বুকের মাঝে ভুলে যায় কে ছিল কোথায় – কার নিদর্শন।

ধূসর আকাশ দেখি- নিজের আকাশে দেখি যেন শকুনের ওড়া। যেমনটা যুদ্ধোত্তঠশহর জেগে উঠলে কংক্রিট হয় বাগান। মনে পড়ে এই ক্ষত বিক্ষত পথে বহু আগে পথ পার করে গেছেন – শতাব্দীর বাঁশিওয়ালঠ। তার সুরে সুরে লাখো লাখো প্রাণ এঁকে গেছে জীবনের জয়গান।

আমরা ভুলি না! আমাদের শহরে এ ভোলার নয় - যুদ্ধোত্তঠশহরে যে ফিরে আসে মুক্তির প্রাণ।